Posts

চট্টগ্রাম মিরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো সনাতনী

Image
  চট্টগ্রাম মিরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা , অংশ নিলেন হাজারো সনাতনী । চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো সনাতনী ধর্মাবলম্বী অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব ও সাধারণ সম্পাদক মোহন দে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, গীতা শিক্ষা পরিষদ, হিন্দু ছাত্র মহাজোটসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে...

রংপুরে ৪ খুন: গ্রেপ্তার দুই আসামির ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

Image
 রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার মামলায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।  তিনি জানান, রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে। তার ফলাফল পাওয়া যায় সোমবার দুপুরে। এই ফলাফলে আসামিদের ইউরিনে কোন মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।  উপপুলিশ কমিশনার আরও জানান, ১০ দিন পর ডোপ টেস্ট করার কারণে এমনটি হতে পারে। তবে মামলার তদন্ত কাজ চলমান থাকবে। এর আগে রোববার (৩০ আগস্ট) দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আসামিদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করেন। এ সময় ডিবি পুলিশের সঙ্গে রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারী ছিলেন। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পর আসামিদের নমুনা সংগ্রহের জন্য...

মিরসরাইয়ে মায়ের সাথে অ'ভিমান করে অজয় দে (১৭) নামে এক কিশোর আ'ত্ন'হ'ত্যা করেছে।

Image
  মিরসরাইয়ে মায়ের সাথে অ'ভিমান করে অজয় দে (১৭) নামে এক কিশোর আ'ত্ন'হ'ত্যা করেছে। অজয় ১নং করেরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার (শুভপুর বাসস্ট্যান্ড) এলাকার লিটন ড্রাইভার বাড়ির পলাশ দে'র পুত্র এবং জয়পুর পূর্ব জোয়ার আঙ্কুরের নেছা ওবায়দুল হক উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ এ এসএসসি পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়। আজ শুক্রবার দুপুর আনুমানিক তিনটা'র দিকে এই ঘটনা ঘটেছে।

চাঁদপুরে এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ

Image
  চাঁদপুরে এক পরিবারের ৪ সদস্য নিখোঁজ চাঁদপুর শহরের এসকে শিল্পালয়ের স্বত্বাধিকারী পিন্টু দাসসহ পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। বুধবার (২৬ আগস্ট) পিন্টু দাসের নিকটাত্মীয় ও চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক উপমা দে বিষয়টি নিশ্চিত করেন। নিখোঁজ অন্যরা হলেন- তার স্ত্রী রিমি, বড় ছেলে প্রিয়ম ও ছোট ছেলে রুপম দাস। উপমা দে জানান, পিন্টু দাস পরিবার নিয়ে চাঁদপুর শহরে ভাড়া বাসায় থাকতেন। বিভিন্ন কারণে তিনি ঋণগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। সম্প্রতি পাটোয়ারী বাড়ির এক ব্যক্তি তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন বলেও পরিবারের স্বজনরা জানতে পারেন। এরপর থেকেই পিন্টু দাস স্ত্রী-সন্তানদের নিয়ে নিখোঁজ রয়েছেন। তবে স্থানীয় কয়েকজনের দাবি, পিন্টু দাস স্বর্ণের বন্ধকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে স্বর্ণ বন্ধক রেখে টাকা দেওয়ার পর সময়মতো সেই স্বর্ণ ফেরত দিতে পারছিলেন না বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সমিতি থেকেও ব্যবসার নামে ঋণ নেওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছিলেন বলে দাবি তাদের। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একাধিক স্থানে দোকান পরিবর্তনের পর সর্বশেষ মদিনা মার্ক...

বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হ*ত্যা!

Image
  বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হ*ত্যা! বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে রংপুর মেট্রোপলিটনের পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।  গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) ও বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।  এর আগে শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণি পড়ুয়া ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, দুইজন খুনি মুগ্ধ ও সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের ওপর দিয়ে উনাদের ছাদে আসে। ছাদে আসে বৃহস্পতিবার দিবাগত শেষ রাত...

বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড

Image
  বগুড়ার শেরপুরে নিজ কন্যাকে ধর্ষণের দায়ে আব্দুল খালেক (৫১) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে খালেক তার নিজ মেয়েকে ধর্ষণ করেন। ওই সময় শিশুটির সৎ মা স্থানীয় একটি চাতালে ধান সেদ্ধ করতে গিয়েছিলেন। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন খালেক। এরপর শিশুটির আচরণে পরিবর্তন দেখা দেয়। সে বাড়ির কাজ করা বন্ধ করে দিলে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ধর্ষণের বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে মেয়ের অভিযোগ বিশ্বাস না করে তিনি শিশুটির ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন। পরে নির্যাতন থ...

হাঙ্গেরিতে তীর্থযাত্রার বাস খাদে প'ড়ে নি'হ'ত ১২ জন।

Image
  হাঙ্গেরিতে তীর্থযাত্রার বাস খাদে প'ড়ে নি'হ'ত ১২ জন। হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দূর্ঘটনা কবলিত বাসটি সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। হাঙ্গেরির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা জানালা ভেঙে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহত ৪৭ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় সোজা মহাসড়ক থেকে বাসটি ছিটকে পড়েছিল। চালককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হাঙ্গের...

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে ৩ জনের মৃত্যু

Image
  রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন । আজ রবিবার (১৬ আগস্ট ) সকাল ৬টার দিকে রাঙামাটি শহর থেকে কুতুকছড়িগামী একটি যাত্রীবাহী পিকআপ চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে এ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার পর রই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান । সেখানে হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা . শওকত আকবর জানান , হাসপাতালে নিয়ে আসা ৬ জনের মধ্যে ৩ জন আগেই মারা গিয়েছিলেন । চিকিৎসাধীন ২ জনের মধ্যে ১ জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর ( রেফার ) করা হয়েছে । রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান , পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে । আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে । দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

সন্তানের মুখ দেখা হলো না সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো পলাশের

Image
  মাত্র আট মাস আগে ভূমিকা রানী দাসের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছিল পলাশের। অল্প আয়ের সংসারে মা-বাবা, বোন, ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল তাঁর দিন। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘিরে পুরো পরিবারে ছিল নতুন অতিথি আসার আনন্দ। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে একটি দুর্ঘটনায় মুহূর্তেই থমকে যায় সব আনন্দ। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নয়জন নিহত হন। তাঁদের মধ্যে পলাশ দাশও রয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মাত্র ২০০ গজ দূরে পলাশের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় বিলাপ করছেন তাঁর বড় বোন রত্নরানী দাশ। ঘরের ভেতর কাঁদছেন পলাশের মা, স্বজন ও প্রতিবেশীরা। তাঁদের পাশে নির্বাক হয়ে বসে আছেন পলাশের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস। তাঁর সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছে। মাথা নিচু করে অঝোরে কাঁদছেন তিনি। পলাশের বড় বোন রত্নরানী দাশ মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ভাইয়ের সুখের সংসারের কী হলো? এখন কে দেখবে তার পরিবার? মাত্র আট মাস আগে বিয়ে করেছে। তার স্ত্...

জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা

Image
  জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে । শুক্রবার (১৪ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান , জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে সাংবাদিক অলোক সাহার ওপর অতর্কিত হামলা চালানো হয় । এ বিষয়ে অলোক সাহা বলেন , ‘আমার সঞ্চালনার দায়িত্ব ছিল । এসময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর এসে কিছু না বলেই আমার ওপর অতর্কিত হামলা চালান ।’ খোঁজ নিয়ে জানা যায় , অভিযুক্ত চন্দন পোদ্দার ঝালকাঠি সদর বিএনপির সহ-সভাপতি এবং বিষ্ণু চন্দ্র ধর শহর বিএনপির সহ-সভাপতি । ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, ‘এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা ও আমাদের সামনে তারা অলোককে হুমকি দিয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা চালানো হয়েছে। আমরা জড়ি...

মিরসরাইয়ে জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

Image
 মিরসরাইয়ে জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস), মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গীতা পরীক্ষা-২০২৬ গত ৭ই আগস্ট (শুক্রবার) মিরসরাই উপজেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনটি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত চারটি কেন্দ্রে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জ্যোগীশিস মিরসরাই উপজেলা শাখার কর্মকর্তা, গীতা স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওঁকারেশ্বর মঠ ও মিশনের শ্রীমৎ যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ, জেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ পাল, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শ্রী রিপন দাশ, সহ-সভাপতি শ্রী লিটন দাশ, বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি শ্রী...

‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী কারাগারে

Image
 ‘আমি বন্দি কারাগারে’ ও ‘কলঙ্কিনী রাধা’র মতো জনপ্রিয় গানের শিল্পী এবং খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তাকে হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়। ​মামলার বিবরণ থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এই মামলার রায়ে মুজিব পরদেশীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ​রায় ঘোষণার পর থেকেই এই শিল্পী পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ​প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানা...

চন্দ্রনাথ ধামে ভারতীয় কূটনীতিকের আকস্মিক সফর, জানে না প্রশাসন।

Image
  কোনো পূর্বঘোষিত কর্মসূচি নেই, স্থানীয় প্রশাসনও জানে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও ছিল না কোনো আগাম তথ্য। এমন পরিস্থিতির মধ্যেই সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ ধাম ও সতীপীঠ পরিদর্শন করেছেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার। একজন বিদেশি কূটনীতিকের এ আকস্মিক সফর ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নানা কৌতূহল ও আলোচনা। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বল্পসংখ্যক সহযোগী নিয়ে তিনি চন্দ্রনাথ ধামে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সফরকালে তিনি ৫১ সতীপীঠের অন্যতম মা ভবানী মন্দিরে প্রার্থনায় অংশ নেন। পরে পাহাড়চূড়ায় অবস্থিত শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির, শ্রী শ্রী ভৈরব মন্দির, ব্যাসকুণ্ডসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের সময় তিনি মন্দিরগুলোর বর্তমান অবস্থা, সংরক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তবে এ সফরের বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো পূর্ব তথ্য না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সফরের উদ্দেশ সম্পর্কেও ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেক...

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন।

Image
  বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রাম মিরসরাই উপজেলা অদ্য গত ২৫/০৭/২৬ ইং তারিখ স্বাক্ষরিত উল্লেখ্য বিজ্ঞপ্তিতে  “বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলার শাখা কমিটির আওতাধীন একটি ১৫ সদস্য বিশিষ্ট মিরেরসরাই উপজেলা শাখার কার্যনিবাহী আহ্বায়ক কমিটি (আংশিক) (০৩) মাসের জন্য অনুমোদন দেওয়া হয় এবং তার সাথে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।  আরো বলা হয় আপনাদের ভেতর ধর্মীয় কাজের চেতনা, আগ্রহ এবং সক্ষমতা দেখে আপনাদেরকে“বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট,মিরসরাই উপজেলা শাখা এর দায়িত্ব অর্পন করা হবে বলে জানানো হয়। উক্ত কমিটিতে শ্রী সজীব দাশ কে আহ্বায়ক, শ্রী জয় পাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক:- শ্রী অপূর্ব সূত্রধর, শ্রী দুর্জয় দাশ, শ্রী রিদয় দাশ সদস্য সচিব:- শ্রী প্রান্ত দাশ সিনিয়র যুগ্ম সদস্য সচিব:-শ্রী জয় চন্দ্র দাশ যুগ্ম সদস্য সচিব:- শ্রী অপু দাশ, শ্রী জয় দাশ, শ্রী নিরব দাশ অর্থ সচিব:- শ্রী জনি দাশ যুগ্ম অর্থ সচিব:- শ্রী অংকন দাশ সদস্য:- শ্রী তুষার দাশ, শ্রী শুভ দাশ,...

ব্রিটিশবিরোধী আ'ন্দোলনের সময় মিরসরাইয়ের দুর্গাপুর ও করেরহাট ছিল বি'প্লবীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি।

Image
  ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সময় চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার দুর্গাপুর এবং করেরহাট বিপ্লবীদের অত্যন্ত নিরাপদ ও কৌশলগত ঘাঁটি ছিল। ​কেন দুর্গাপুর ও করেরহাট বিপ্লবীদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? ​কৌশলগত ভৌগোলিক অবস্থান: করেরহাট এবং দুর্গাপুর এলাকাটি পাহাড়ি অঞ্চল, ঘন জঙ্গল এবং বর্তমান ত্রিপুরা ও ফেনী সীমান্তের কাছাকাছি অবস্থিত ছিল। ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়িয়ে গোপন আস্তানা তৈরি এবং দ্রুত নিরাপদ স্থানে গা-ঢাকা দেওয়ার জন্য এই ভৌগোলিক সুবিধাটি বিপ্লবীদের খুব সাহায্য করত। ​গোপন বৈঠক ও ট্রেনিং: মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবী দলগুলোর সদস্যরা এসব দুর্গম এলাকায় গোপন বৈঠক, অস্ত্রের প্রশিক্ষণ এবং আত্মগোপনের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতেন। ​যাতায়াত ও রসদ সরবরাহ: আসাম-বেঙ্গল রেলওয়ে এবং উত্তর চট্টগ্রামের পাহাড়ি সীমান্ত পথগুলোর ওপর এই অঞ্চলের নিয়ন্ত্রণ থাকায় অস্ত্র ও রসদ এক স্থান থেকে অন্য স্থানে আনা-নেওয়ার ক্ষেত্রেও এই অঞ্চলটি ছিল একটি নির্ভরযোগ্য ট্রানজিট পয়েন্ট। ​চট্টগ্রাম জেলা ইতিহাস এবং বাংলাপিডিয়ার নথিতেও স্পষ্...

পরীক্ষা খারাপ হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Image
  পরীক্ষা খা'রা'প হওয়ায় এইচএসসি পরীক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা রাজশাহীর দুর্গাপুরে চলমান এইচএসসি পরীক্ষা আশানুরূপ ভালো না হওয়ায় হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে দিশা রানী মহন্ত (২০) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। রবিবার (১২ জুলাই) বেলা ২টার দিকে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিশা রানী মহন্ত গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পর সবার অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস নেন দিশা রানী। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে দিশার চাচা প্রশান্ত কুমার বলেন, ‘গত বছর আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিল। এ বছর সে আবারও পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ...

এইচএসসি পরীক্ষার্থী তিশা সরকার ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু

Image
 নিজেশ্ব প্রতিবেদন:- ০২ জুলাই ২০২৬ ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার মাত্র চার ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তিশা সরকার (১৮) নামে এক পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর আনুমানিক ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ ভবনে এই ঘটনা ঘটে। নিহত তিশা ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। তিনি নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং গত দুই বছর ধরে ওই ছয়তলা ভবনের একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশব্যাপী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার প্রায় ৪ ঘণ্টা আগে ভোর ৬টার দিকে তিশা ভবনটির ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেসের অন্য ছাত্রীরা জানান, ঘটনার সময় তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ফলে তিশা কেন বা কীভাবে ছাদে গিয়েছিলেন এবং ঘটনাটি কীভাবে ঘটলো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলত...

বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা কমিটি গঠন।

Image
  বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা কমিটি গঠন কল্পে ২২.৩.২৬ শনিবার বিকাল তিনটায়  মহামায়া মন্দিরে এক সাধারণ সভায় অসীম সেন মহোদয় কে সভাপতি ও হৃদয় দাশ কে সাধারণ সম্পাদক করা হয় ভোটাভুটির মাধ্যমে। এরপর ৪১ সদস্য দের প্রতিজনের আইডি কার্ডের ফটোকপি ও ছবি সংবলিত সদস্য ফরম পুরন করে কেন্দ্রীয় কমিটি তে ঢাকায় পাঠানো হলে দীর্ঘ প্রক্রিয়ার পর মিরসরাই উপজেলা কমিটি র অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।  উল্লেখ্য মিরসরাই উপজেলা এর ১৬ টি ইউনিয়ন ও দুটো পৌরসভার সদস্য দের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি  অসীম সেন  সিনিয়র সহ সভাপতি অনিক নন্দী  সহ সভাপতি বাবুল সেন  সহ সভাপতি মিশুক দাস সহ সভাপতি দেবাশীষ শীল  সহ সভাপতি অজয় শর্মা।  সাধারণ সম্পাদক হৃদয় দাশ  যুগ্ম সাধারণ সম্পাদক শুভ দাশ সহ সাধারণ সম্পাদক শুভ নাথ সাংগঠনিক হিমেল দাশ সহ সাংগঠনিক সম্পাদক সোহাগ দাশ অর্থ সম্পাদক বাধন দত্ত  সহ অর্থ সম্পাদক অংকন বনিক দপ্তর সম্পাদক তুষার দাশ সহ দপ্তর সম্পাদক আকাশ দাশ প্রচার সম্পাদক প্রান্ত নাথ সহ প্রচার সম্পাদক দীপ্ত সেন প্রকাশনা সম্পাদক দীপরায় শর্মা  শিক্ষা সম্পাদ...

বান্দরবানে পাঁচ বছরের ত্রিপুরা শিশু ধর্ষন ।

Image
 বান্দরবানে পাঁচ বছরের ত্রিপুরা শিশু ধর্ষন । বান্দরবানের থানচিতে বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষকের বিচার দাবি চেয়ে থানায় ঘেরাও করেছে স্থানীয়রা। রবিবার (২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়ায় এলাকায় এই ঘটনাটি হয়। বিজয় বড়ুয়া উক্ত নতুন পাড়ার বাসিন্দা । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বিজিবি। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে— এমন কঠোর বার্তা দিয়েছে বিজিবি। বলিপাড়া জোন জানিয়েছে, বিজিবি কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না; বরং সেনা ও পুলিশ বাহিনীর সাথে সমন্বয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। এই সময় বিজিবি আরো জানান,গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সত্য তথ্য জানুন। অপরাধীর বিচার হবেই। বান্দরবানের প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ত্রিপুরা শিশুকে খাবার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই যুবক। সকালে তার মা-বাবাকে বিষয়টি জানালে মুহুর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনাটি পর বিজয় বড়ুয়া নামে এক যুবককে থানায় হস্তান্তর করে স্থানীয়রা। পরে ব...

বাংলাদেশ গীতা পরিষদের গীতা স্কুল উদ্বোধন সিদ্ধেশ্বরী কালী মন্দির গীতা স্কুল

Image
  #গীতা_স্কুল_উদ্বোধন_ও_গীতা_দান_কর্মসূচি ওঁ তৎসৎ আজ সিদ্দেশ্বরী "শ্রীশ্রী কালী বাড়ি ধ্রুব সংঘ" এর উদ্যোগে বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা কর্তৃক "পার্থ সারথী গীতা শিক্ষালয়" গীতা স্কুল উদ্বোধন করা হয়। উক্ত গীতা স্কুলে ৫০টি গীতা বিতরণ করা হয়।  গীতা সহযোগিতায়: শারজাহ্ গীতা সংঘ উক্ত গীতা স্কুলে পাঠদান করাবেন- শ্রীমতি আঁখি চক্রবর্তী মহোদয়া। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:- শ্রী অজিত নাথ, সাধারণ সম্পাদক, সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটি। এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রী খোকন শর্মা, অর্থ সম্পাদক, সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটি। শ্রী হারাধন নাথ,পৃষ্ঠপোষক, সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটি। শ্রী সুমন নাথ, পৃষ্ঠপোষক, সিদ্দেশ্বরী শ্রীশ্রী কালী বাড়ি কমিটি। শ্রী ছোটন ভৌমিক, সাধারণ সম্পাদক, পূজা পরিচালনা কমিটি। শ্রী অর্জুন দাস মহোদয়, পৃষ্ঠপোষক, গীতা পরিষদ মিরসরাই।  শ্রী অসীম সেন, সভাপতি, গীতা পরিষদ মিরসরাই। শ্রী শুভ দাশ, সাবেক সদস্য সচিব, গীতা পরিষদ মিরসরাই।  শ্রী হিমেল দাশ, শুভাকাঙ্ক্ষী, গীতা পরিষদ মিরসরাই। শ্রী তুষার কুমার দাশ, শুভাকাঙ্ক্ষী, গীতা পরিষদ...