Posts

Showing posts from March, 2026

খুলনায় ইজিবাইকের ধাক্কায় হিন্দু শিক্ষার্থীর মৃত্যু

Image
  খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদের সামনে ইজিবাইকের ধাক্কায় রিকশায় থাকা এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যাত্রীর নাম মৌমিতা হালদার (২৬)। তিনি সদর থানার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার তরুণ হালদারের মেয়ে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন অনুষদের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মৌমিতা হালদার ডাকবাংলা মোড় থেকে রিকশায় করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পানিতে ডুবে প্রাণ হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়

Image
  জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। শুটিং চলাকালীন হঠাৎ সমুদ্রে তলিয়ে যান রাহুল। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, দীর্ঘ সময় তিনি পানির নিচে ছিলেন। অনেকক্ষণ ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় টিমের সদস্যরা খোঁজ শুরু করেন। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। ধারাবাহিকে তার সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কয়েকটি দৃশ্যের শুটিং করতে থেকে যান। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউই কল্পনা করতে পারেননি। দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করে আসছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব সিরিজ—সব জায়গাতেই ছিল তার সফল উপস্থিতি। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়। এর আগে তিনি ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকেও অভিনয় কর...

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

Image
  ফেনীতে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রাম নবমী উৎসব, যেখানে প্রতিবারের ন্যায় অনুষ্ঠিত হয়েছে 'জীবন্ত মা-বাবার পূজা'। এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ফেনীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী জয় কালী বাড়ি মন্দির প্রাঙ্গণে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানটির আয়োজন করে জাগো হিন্দু পরিষদ, ফেনী জেলা শাখা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সমাজে পারিবারিক মূল্যবোধ জাগ্রত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। রাম নবমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণ সেজে ওঠে বর্ণিল সাজে। সকাল থেকেই ভক্তদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পূজা-অর্চনার পাশাপাশি ছিল বিশেষ এই 'জীবন্ত মা-বাবার পূজা' পর্ব, যা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এই আয়োজনে অংশ নিয়ে সন্তানেরা তাদের জীবিত মা-বাবাকে পবিত্র আসনে বসিয়ে পূজা করেন। তারা ফুল, চন্দন ও আরতি দিয়ে মা-বাবাকে বরণ করেন এবং তাদের পা ধুয়ে সম্মান প্রদর্শন করেন। অনেকের চোখে দেখা যায় আবেগের অশ্রু, যা মুহূর্তটিকে করে তোলে আরও হৃদয়স্পর্শী। অনুষ্ঠানে উপস্থিত এক ভক্ত বলেন, "আমরা নিয়মিত দেব-দেবীর পূজা ক...

নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

Image
  নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বালেন্দ্র শাহ। শুক্রবার (২৭ মার্চ) প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাওডেল। দেশটির সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে প্রথমবারের মতো মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রী হয়েছেন। সদ্য সমাপ্ত ৫ মার্চের সংসদীয় নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রথম-পাস্ট-দ্য-পোস্ট পদ্ধতিতে জয়ী হন শাহ। তিনি সিপিএন-ইউএমএল-এর চেয়ারম্যান কে.পি. শর্মা অলিকে পরাজিত করেন। এ ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে আসার আগে বালেন্দ্র শাহ একজন র‍্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত ছিলেন। ২০২২ সালের স্থানীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। তিনি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ওই দায়িত্ব পালন করেন এবং পরে জাতীয় রাজনীতিতে যোগ দিয়ে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে (আরএসপি) যুক্ত হন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি আরও ১৪...

চট্টগ্রাম মিরসরাই দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালী বাড়ির পুননির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন নুরুল আমিন এমপি।

  চট্টগ্রাম মিরসরাই দেওয়ানপুর শীতলানন্দ মিশন কালী বাড়ির পুননির্মিত মন্দিরের শুভ উদ্বোধন করেন নুরুল  আমিন এমপি।

বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা র সাধারণ সভা অনুষ্ঠিত

Image
  বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা র সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ২২ মার্চ রোজ রবিবার মহামায়া মন্দিরে।  উক্ত সভায় মিরসরাই উপজেলা র প্রতিটি গ্রামকে গীতা মুখীর করার লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।সভায় পুরো মিরসরাই ১ নং ইউনিয়ন থেকে ১৬ নং ইউনিয়ন এর  থেকে গীতা পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ও গীতার প্রয়োজনীতার উপর মতামত প্রদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা র আহ্বায়ক শ্রী অনিক নন্দী ও সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শুভ দাস।

চট্টগ্রাম সীতাকুণ্ড অগ্নিকুণ্ড আজ অবহেলার অন্ধকারে হারিয়ে যাচ্ছে।

Image
  চট্টগ্রাম সীতাকুণ্ড অগ্নিকুণ্ড আজ অবহেলার অন্ধকারে হারিয়ে যাচ্ছে । কাজল কর্ম কার  মিরসরাই ও সীতাকুণ্ড প্রতিনিধি।  চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা-এর ঐতিহ্যবাহী ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ স্থান অগ্নিকুণ্ড ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রাকৃতিকভাবে জ্বলতে থাকা এই অগ্নিকুণ্ড দীর্ঘদিন ধরেই ভক্ত ও পর্যটকদের কাছে এক রহস্যময় ও পবিত্র স্থান হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে, অগ্নিকুণ্ডটি বহু বছর ধরে অবিরাম জ্বলছে। অনেকেই এটিকে ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে দেখেন, আবার কেউ কেউ এটিকে প্রাকৃতিক গ্যাস নির্গমনের ফল বলে মনে করেন। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র স্থান, যেখানে বিভিন্ন পূজা-পার্বণে ভক্তদের সমাগম ঘটে। তবে সম্প্রতি অগ্নিকুণ্ডের অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে স্থানটি অবহেলিত হয়ে পড়ছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে পর্যটকদের অসচেতন চলাফেরা পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছ...

মীরসরাই উপজেলা পুজো উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী নারায়ন সরকার নারু পরলোক গমন করেন।

Image
  মীরসরাই উপজেলা পুজো উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী নারায়ন সরকার নারু পরলোক গমন করেন।  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শ্রী নারায়ণ সরকার পরলোক গমন করেন  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী নারায়ণ সরকার মহোদয় (৭৫) শনিবার, ২১ মার্চ সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর এই মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হচ্ছে। তাঁর অবদান মিরসরাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করতেছি।