Posts

Showing posts from September, 2026

চট্টগ্রাম মিরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, অংশ নিলেন হাজারো সনাতনী

Image
  চট্টগ্রাম মিরসরাইয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা , অংশ নিলেন হাজারো সনাতনী । চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো সনাতনী ধর্মাবলম্বী অংশ নেন। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ সময় মিরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব ও সাধারণ সম্পাদক মোহন দে উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ, গীতা শিক্ষা পরিষদ, হিন্দু ছাত্র মহাজোটসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষকে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে দাঁড়াতে এবং সত্য ও ন্যায়ের পথে...