হাঙ্গেরিতে তীর্থযাত্রার বাস খাদে প'ড়ে নি'হ'ত ১২ জন।

 

হাঙ্গেরিতে তীর্থযাত্রার বাস খাদে প'ড়ে নি'হ'ত ১২ জন।

হাঙ্গেরির পূর্বাঞ্চলে পোল্যান্ডের পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, দূর্ঘটনা কবলিত বাসটি সার্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। রাজধানী বুদাপেস্ট থেকে প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে মেজোকেরেস্তেশ শহরের কাছে এম-৩ মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।
হাঙ্গেরির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা জানালা ভেঙে বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেন। আহত ৪৭ জনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় সোজা মহাসড়ক থেকে বাসটি ছিটকে পড়েছিল। চালককে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার এবং পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎসকি। এছাড়া পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কি জানান, তাঁদের কনস্যুলার সেবা সক্রিয় রয়েছে এবং তারা হাঙ্গেরি কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছেন।
২০০৩ সালে সিওফকে শহরে ট্রেনের ধাক্কায় ৩৩ জার্মান পর্যটক নিহতের পর, এটিই হাঙ্গেরির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।


Comments

Popular posts from this blog

মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

মিরসরাইয়ে আগামী ১৭ এপ্রিল শত কন্ঠে গীতা পাঠের আয়োজন