Posts

Showing posts from August, 2026

‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী কারাগারে

Image
 ‘আমি বন্দি কারাগারে’ ও ‘কলঙ্কিনী রাধা’র মতো জনপ্রিয় গানের শিল্পী এবং খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তাকে হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়। ​মামলার বিবরণ থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এই মামলার রায়ে মুজিব পরদেশীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ​রায় ঘোষণার পর থেকেই এই শিল্পী পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ​প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানা...