Posts

সন্তানের মুখ দেখা হলো না সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে প্রাণ হারানো পলাশের

Image
  মাত্র আট মাস আগে ভূমিকা রানী দাসের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয়েছিল পলাশের। অল্প আয়ের সংসারে মা-বাবা, বোন, ছোট ভাই ও স্ত্রীকে নিয়ে সুখেই কাটছিল তাঁর দিন। সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘিরে পুরো পরিবারে ছিল নতুন অতিথি আসার আনন্দ। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে একটি দুর্ঘটনায় মুহূর্তেই থমকে যায় সব আনন্দ। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নয়জন নিহত হন। তাঁদের মধ্যে পলাশ দাশও রয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে মাত্র ২০০ গজ দূরে পলাশের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় বিলাপ করছেন তাঁর বড় বোন রত্নরানী দাশ। ঘরের ভেতর কাঁদছেন পলাশের মা, স্বজন ও প্রতিবেশীরা। তাঁদের পাশে নির্বাক হয়ে বসে আছেন পলাশের অন্তঃসত্ত্বা স্ত্রী ভূমিকা রানী দাস। তাঁর সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছে। মাথা নিচু করে অঝোরে কাঁদছেন তিনি। পলাশের বড় বোন রত্নরানী দাশ মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ভাইয়ের সুখের সংসারের কী হলো? এখন কে দেখবে তার পরিবার? মাত্র আট মাস আগে বিয়ে করেছে। তার স্ত্...

জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা

Image
  জন্মাষ্টমীর প্রস্তুতি সভায় সাংবাদিক অলোক সাহার ওপর হামলা জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার ওপর হামলার অভিযোগ উঠেছে । শুক্রবার (১৪ আগস্ট ) রাত সাড়ে ৮টার দিকে শহরের আখড়াবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানান , জন্মাষ্টমী উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে সাংবাদিক অলোক সাহার ওপর অতর্কিত হামলা চালানো হয় । এ বিষয়ে অলোক সাহা বলেন , ‘আমার সঞ্চালনার দায়িত্ব ছিল । এসময় চন্দন পোদ্দার ও বিষ্ণু চন্দ্র ধর এসে কিছু না বলেই আমার ওপর অতর্কিত হামলা চালান ।’ খোঁজ নিয়ে জানা যায় , অভিযুক্ত চন্দন পোদ্দার ঝালকাঠি সদর বিএনপির সহ-সভাপতি এবং বিষ্ণু চন্দ্র ধর শহর বিএনপির সহ-সভাপতি । ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার বলেন, ‘এর আগেও জেলা প্রশাসনের কর্মকর্তা ও আমাদের সামনে তারা অলোককে হুমকি দিয়েছিলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ওপর হামলা চালানো হয়েছে। আমরা জড়ি...

মিরসরাইয়ে জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

Image
 মিরসরাইয়ে জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস), মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গীতা পরীক্ষা-২০২৬ গত ৭ই আগস্ট (শুক্রবার) মিরসরাই উপজেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনটি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত চারটি কেন্দ্রে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জ্যোগীশিস মিরসরাই উপজেলা শাখার কর্মকর্তা, গীতা স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওঁকারেশ্বর মঠ ও মিশনের শ্রীমৎ যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ, জেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ পাল, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শ্রী রিপন দাশ, সহ-সভাপতি শ্রী লিটন দাশ, বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি শ্রী...

‘আমি বন্দি কারাগারে’ গানের গায়ক মুজিব পরদেশী কারাগারে

Image
 ‘আমি বন্দি কারাগারে’ ও ‘কলঙ্কিনী রাধা’র মতো জনপ্রিয় গানের শিল্পী এবং খ্যাতিমান সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে তাকে হাজির করা হলে এই নির্দেশ দেওয়া হয়। ​মামলার বিবরণ থেকে জানা যায়, ১০ লাখ টাকার চেক ডিজঅনার হওয়ার অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামের এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে এই মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে বিচার প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত এই মামলার রায়ে মুজিব পরদেশীকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। ​রায় ঘোষণার পর থেকেই এই শিল্পী পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৩ আগস্ট) ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ​প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানা...

চন্দ্রনাথ ধামে ভারতীয় কূটনীতিকের আকস্মিক সফর, জানে না প্রশাসন।

Image
  কোনো পূর্বঘোষিত কর্মসূচি নেই, স্থানীয় প্রশাসনও জানে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও ছিল না কোনো আগাম তথ্য। এমন পরিস্থিতির মধ্যেই সীতাকুণ্ডের ঐতিহাসিক চন্দ্রনাথ ধাম ও সতীপীঠ পরিদর্শন করেছেন চট্টগ্রামে নবনিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার। একজন বিদেশি কূটনীতিকের এ আকস্মিক সফর ঘিরে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নানা কৌতূহল ও আলোচনা। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বল্পসংখ্যক সহযোগী নিয়ে তিনি চন্দ্রনাথ ধামে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সফরকালে তিনি ৫১ সতীপীঠের অন্যতম মা ভবানী মন্দিরে প্রার্থনায় অংশ নেন। পরে পাহাড়চূড়ায় অবস্থিত শ্রী শ্রী ক্রমদীশ্বর স্বয়ম্ভুনাথ মন্দির, শ্রী শ্রী ভৈরব মন্দির, ব্যাসকুণ্ডসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরের সময় তিনি মন্দিরগুলোর বর্তমান অবস্থা, সংরক্ষণ কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং তীর্থযাত্রীদের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। তবে এ সফরের বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো পূর্ব তথ্য না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সফরের উদ্দেশ সম্পর্কেও ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেক...

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন।

Image
  বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট মিরসরাই উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন চট্টগ্রাম মিরসরাই উপজেলা অদ্য গত ২৫/০৭/২৬ ইং তারিখ স্বাক্ষরিত উল্লেখ্য বিজ্ঞপ্তিতে  “বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলার শাখা কমিটির আওতাধীন একটি ১৫ সদস্য বিশিষ্ট মিরেরসরাই উপজেলা শাখার কার্যনিবাহী আহ্বায়ক কমিটি (আংশিক) (০৩) মাসের জন্য অনুমোদন দেওয়া হয় এবং তার সাথে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।  আরো বলা হয় আপনাদের ভেতর ধর্মীয় কাজের চেতনা, আগ্রহ এবং সক্ষমতা দেখে আপনাদেরকে“বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট,মিরসরাই উপজেলা শাখা এর দায়িত্ব অর্পন করা হবে বলে জানানো হয়। উক্ত কমিটিতে শ্রী সজীব দাশ কে আহ্বায়ক, শ্রী জয় পাল সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। যুগ্ম আহ্বায়ক:- শ্রী অপূর্ব সূত্রধর, শ্রী দুর্জয় দাশ, শ্রী রিদয় দাশ সদস্য সচিব:- শ্রী প্রান্ত দাশ সিনিয়র যুগ্ম সদস্য সচিব:-শ্রী জয় চন্দ্র দাশ যুগ্ম সদস্য সচিব:- শ্রী অপু দাশ, শ্রী জয় দাশ, শ্রী নিরব দাশ অর্থ সচিব:- শ্রী জনি দাশ যুগ্ম অর্থ সচিব:- শ্রী অংকন দাশ সদস্য:- শ্রী তুষার দাশ, শ্রী শুভ দাশ,...

ব্রিটিশবিরোধী আ'ন্দোলনের সময় মিরসরাইয়ের দুর্গাপুর ও করেরহাট ছিল বি'প্লবীদের গুরুত্বপূর্ণ ঘাঁটি।

Image
  ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের সময় চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার দুর্গাপুর এবং করেরহাট বিপ্লবীদের অত্যন্ত নিরাপদ ও কৌশলগত ঘাঁটি ছিল। ​কেন দুর্গাপুর ও করেরহাট বিপ্লবীদের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল? ​কৌশলগত ভৌগোলিক অবস্থান: করেরহাট এবং দুর্গাপুর এলাকাটি পাহাড়ি অঞ্চল, ঘন জঙ্গল এবং বর্তমান ত্রিপুরা ও ফেনী সীমান্তের কাছাকাছি অবস্থিত ছিল। ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দাদের নজর এড়িয়ে গোপন আস্তানা তৈরি এবং দ্রুত নিরাপদ স্থানে গা-ঢাকা দেওয়ার জন্য এই ভৌগোলিক সুবিধাটি বিপ্লবীদের খুব সাহায্য করত। ​গোপন বৈঠক ও ট্রেনিং: মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ চট্টগ্রামের সশস্ত্র বিপ্লবী দলগুলোর সদস্যরা এসব দুর্গম এলাকায় গোপন বৈঠক, অস্ত্রের প্রশিক্ষণ এবং আত্মগোপনের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতেন। ​যাতায়াত ও রসদ সরবরাহ: আসাম-বেঙ্গল রেলওয়ে এবং উত্তর চট্টগ্রামের পাহাড়ি সীমান্ত পথগুলোর ওপর এই অঞ্চলের নিয়ন্ত্রণ থাকায় অস্ত্র ও রসদ এক স্থান থেকে অন্য স্থানে আনা-নেওয়ার ক্ষেত্রেও এই অঞ্চলটি ছিল একটি নির্ভরযোগ্য ট্রানজিট পয়েন্ট। ​চট্টগ্রাম জেলা ইতিহাস এবং বাংলাপিডিয়ার নথিতেও স্পষ্...