সীতাকুণ্ড মা মগধেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত


 সীতাকুণ্ড মা মগধেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত 


চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পূর্ব ভাটিয়ারী শীল পাড়া মাতৃ সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রী শ্রী মা মগধেশ্বরী খোলার ১৬তম বাৎসরিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।


গত ১৬ ও ১৭ এপ্রিল (বৃহস্পতিবার ও শুক্রবার) আয়োজিত এ অনুষ্ঠানে ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি। সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে শ্রী শ্রী মা মগধেশ্বরী মায়ের শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়, যার পৌরহিত্য করেন চন্দন চক্রবর্তী।


অনুষ্ঠানমালায় অন্তর্ভুক্ত ছিল মায়ের পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, গীতার শ্লোক প্রতিযোগিতা, ধর্মীয় নৃত্যানুষ্ঠান, সনাতনী সংগীত পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এতে অংশগ্রহণ করেন স্থানীয় শিল্পী ও প্রতিযোগীরা।


বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ধর্মীয় সনাতনী ব্যান্ড "কৈলাশ ব্যান্ড"-এর পরিবেশনা এবং নগর কীর্তন পরিক্রমা, যা ভক্তদের মাঝে


ব্যাপক সাড়া ফেলে। শ্রীমদ্ভগবদগীতা পাঠ পরিবেশন করেন বিশিষ্ট গীতাপ্রাণ ও সংগীত শিল্পী বিধান চৌধুরী ও তাঁর দল। এছাড়া ধর্মীয় লীলা কীর্তন পরিবেশন করেন প্রখ্যাত কীর্তনীয়া সৌরভ সাহা এবং পাল্টা কীর্তনে অংশ নেন কবিয়াল রবি সংকর দে (রুবেল) ও ঝিনুক সরকার।


অনুষ্ঠানে আগত ভক্তদের জন্য অন্নপ্রসাদ বিতরণের বিশেষ ব্যবস্থা রাখা হয়। দুই দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে দূর-দূরান্ত থেকে হাজারো নারী-পুরুষ ভক্তের সমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরল আনোয়ার। সার্বিক সহযোগিতা প্রদান করে সীতাকুণ্ড মডেল থানা।


আয়োজক কমিটির সম্মানিত উপদেষ্টা অংকুর সাহা, সভাপতি সুজন দাশ, সহ-সভাপতি টিটু শীল, সাধারণ সম্পাদক পংকজ দাশ, অর্থ সম্পাদক প্রকাশ দাশসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠান সফলভ↑ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক আবহ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন।

এ আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

Comments

Popular posts from this blog

মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

মিরসরাইয়ে আগামী ১৭ এপ্রিল শত কন্ঠে গীতা পাঠের আয়োজন