চট্টগ্রাম মিরসরাই ১০০ শত কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম মিরসরাই ১০০ শত কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত।
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম মিরসরাইয়ে শত কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা হাইতকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াদী সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে এ গীতা পাঠ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিরসরাই উপজেলার হাইতাকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি চিলেন মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিন।
শত কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। শুরুতে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন. জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর শত কন্ঠে গীতা পাঠ, অতিথি সংবর্ধনা ও ধর্র্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

Comments
Post a Comment