চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনিয়া পালপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী বাসন্তী মন্দিরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে


 চট্টগ্রামের মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোভনিয়া পালপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী বাসন্তী মন্দিরে গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে


জানা যায়, গত ১২ তারিখ গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের তালা ও লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দানবাক্স ভেঙে নগদ অর্থসহ মূল্যবান কাশ-পিতলের সামগ্রী এবং পূজার বিভিন্ন উপকরণ লুট করে নিয়ে যায়।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মন্দিরে পূজা দিতে এসে ভক্তরা তালা ভাঙা ও মন্দিরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।


পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চললেও হঠাৎ এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেও পরিচিত। তাই এই চুরির ঘটনাকে তারা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং ধর্মীয় অনুভূতির ওপর আঘাত হিসেবে দেখছেন। ঘটনার পরপরই স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে মন্দির এলাকায় নিরাপত্তা জোরদারেরও আহবান জানিয়েছেন তারা।

Comments

Popular posts from this blog

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

মীরসরাই উপজেলা পুজো উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী নারায়ন সরকার নারু পরলোক গমন করেন।

পানিতে ডুবে প্রাণ হারালেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দোপাধ্যায়