বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা র সাধারণ সভা অনুষ্ঠিত
বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা র সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ২২ মার্চ রোজ রবিবার মহামায়া মন্দিরে।
উক্ত সভায় মিরসরাই উপজেলা র প্রতিটি গ্রামকে গীতা মুখীর করার লক্ষ্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।সভায় পুরো মিরসরাই ১ নং ইউনিয়ন থেকে ১৬ নং ইউনিয়ন এর থেকে গীতা পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ও গীতার প্রয়োজনীতার উপর মতামত প্রদান করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখা র আহ্বায়ক শ্রী অনিক নন্দী ও সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শুভ দাস।

Comments
Post a Comment