মীরসরাইয়ে গীতা স্কুলের উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ


 মীরসরাইয়ে গীতা স্কুলের উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ

......................................................

গত ২৬ এপ্রিল শনিবার মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট সর্বজনীন দুর্গা মন্দিরে প্রাঙ্গনে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠ নামে গীতা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এ উপলক্ষে বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়। 

এসময় জনার্দ্দনপুর জগন্নাথ আশ্রমের মোহন্ত মহারাজ শ্রীমৎ সনাতন গোস্বামীসহ আরো বিভিন্ন মঠ-মন্দিরের মহারাজবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পাতাকোট সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুমার সূত্রধর, সহ-সভাপতি রতন নাথ, সাধারণ সম্পাদক সমীর দাশ, পাতাকোট জগন্নাথ ধামের সাবেক সভাপতি ডাঃ বি.কে. নাথ অজিত, সাহেবপুর দুর্গাপূজা কমিটির সভাপতি পরিতোষ নাথ পিটার, ডাঃ সুদাম দাশ, করুনা কুমার নাথ পিন্টু, বাবুল দেবনাথ, পলাশ দেবনাথ, নিখিল চন্দ্র নাথ, সুমন দেবনাথ, তমাল দাশ, রাজীব নাথ, রাজু নাথ, অমিতাভ দাশ, শিশির সাহা, রিপন সাহা, বাবলু দাশ, মিঠুন দাশ, সুষেন নাথ, বাসু দাশ, কার্তিক নাথ, অরন্য নাথ, অর্পণ দাশ, এনজয় দাশ, আকাশ দাশ।

অনুষ্ঠান সমাপ্তিতে দেশ জাতি ও বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Comments

Popular posts from this blog

মীরসরাইয়ের জোরারগঞ্জে ২শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইছামতি মেলা।

বড়তাকিয়া মিনি কাভার ভ্যানের চাপায় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীরা রানী ভৌমিকের মৃ*ত্যু, আহত দুই