২৮তম শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহা হরিনাম সংকীর্তন ও মনোজ্ঞ পাল্টা কীর্ত্তন



২৮তম শ্রী শ্রী  বিশ্বশান্তি গীতাযজ্ঞ, মহা হরিনাম সংকীর্তন ও মনোজ্ঞ পাল্টা কীর্ত্তন


সুধী সনাতনী ধর্ম প্রান ভক্ত বৃন্দ আসছে আগামী ১৩ ই জানুয়ারি রোজ সোমবার  চট্টগ্রাম, সীতাকুন্ড, কেদারখীল বড় কর্মকার বাড়ী প্রাঙ্গনে  "২৮তম কেদারখীল সার্বজনীন শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ,মহা হরিনাম সংকীর্তন, ধর্মসভা  ও মনোজ্ঞ পাল্টা কীর্তন এর আয়জন করা হয়েছে।




উক্ত অনুষ্ঠানের সময় সূচী:- 


২৭শে পৌষ ১৪৩১ বাংলা, ১২ই জানুয়ারি ২০২৫ইং, রবিবার। বিকাল : ০৪০০ ঘটিকায় মাঙ্গলিক কাজের উদ্বোধন ও পবিত্র গীতাপাঠ প্রতিযোগিতা।

২৮শে পৌষ ১৪৩১ বাংলা,১৩ ই জানুয়ারি ২০২৫ইং, সোমবার

ঊষালগ্নে - মঙ্গলপ্রদ্বীপ প্রজ্জ্বলন ও পবিত্র  চণ্ডীপাঠ।

চন্ডীপাঠ করবেন সুদূর পটিয়া চন্ডীমাতৃ মন্দির  থেকে আগত- শ্রীমৎ স্বামী বাবলানন্দ মহারাজ।

সকাল ১০টায়: গুরুবরণ  ও গীতাযজ্ঞ আরম্ভ।


গীতাযজ্ঞের আশীর্বাদক ও পৌরহিত্য করবেন:- 


পরমহংসদেব শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। অধ্যক্ষ, শংকর মঠ ও মিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম।


গীতাযজ্ঞ পরিচালনায়:- 


সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের মহারাজ ও ব্রহ্মচারী বৃন্দ।


এতে আরো উপস্থিত থাকবেন: বিভিন্ন মঠ মন্দিরের মহাত্মা মহারাজবৃন্দ।


দুপুর ১টায়: আনন্দ বাজারে অন্ন প্রসাদ বিতরণ


বিকাল ০৪৩০ ঘটিকায় : গীতা যজ্ঞের পূর্ণাহুতি ও সমবেত প্রার্থনা। 

বিকাল ০৫০০ ঘটিকায়ঃ ধর্মীয় সংগীত ও নৃত্য পরিবেশ প্রতিযোগিতা। 


রাত ৯টায়: চতুষ্প্রহরব্যাপী নামযজ্ঞের শুভ অধিবাস কীৰ্ত্তন


অধিবাস কীর্ত্তণ পৌরহিত্য করবেন: শ্রী ক্ষুধিরাম বৈষ্ণব ও তাঁর দল। অধিবাস কীর্ত্তণ পরিবেশনায়: প্রভু শ্রী কৃষ্ণভক্ত সম্প্রদায়, কক্সবাজার,চট্টগ্রাম।


২৯শে পৌষ ১৪৩১ বাংলা, ১৪ই জানুয়ারি ২০২৫ইং, মঙ্গলবার।

চতুষ্প্রহরব্যাপী নামযজ্ঞের শুভারম্ভ। 


দুপুর ১টায়-আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন


গৌধুলী লগ্নে: মহানামযজ্ঞের পূর্ণাহুতি


সন্ধ্যা ৭ টায়: পুরস্কার বিতরণী ও ধর্ম সভা।


রাত ৯ টায়:- ধর্মীয় পাল্টাকীৰ্ত্তন


 পরিবেশনায়ঃ:-


বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী শ্রী কংসরাজ দত্ত  ও শ্রী প্রদীপ রুদ্র ।


উৎসব অঙ্গন:- ঐতিহ্যবাহী কেদারখীল বড় কর্মকার বাড়ী, বৈরাগী বাজার, কেদারখীল, সীতাকুণ্ড, চট্টগ্রাম।

Comments

Popular posts from this blog

মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

মিরসরাইয়ে আগামী ১৭ এপ্রিল শত কন্ঠে গীতা পাঠের আয়োজন