পুকুরে মিলল ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি


 নাটোরের সিংড়ায় পুকুর থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশের পুকুর থেকে ওই মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশে একটি পুকুরে একটি কষ্টি পাথরের মূর্তির কিছু অংশ দেখতে পান স্থানীয়রা। পরে মাটি খুঁড়ে মূর্তিটি উদ্ধার করে পানি দিয়ে পরিষ্কার করে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) মো. আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত কার্যক্রম শেষে মূর্তিটি আদালতে পাঠানো হবে।

Comments

Popular posts from this blog

বড়তাকিয়া মিনি কাভার ভ্যানের চাপায় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীরা রানী ভৌমিকের মৃ*ত্যু, আহত দুই

মীরসরাইয়ের জোরারগঞ্জে ২শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইছামতি মেলা।

মীরসরাইয়ে গীতা স্কুলের উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ