জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন।


 জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) কেবিন ব্লকের আইসিইউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



১৯৭০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নং কক্ষে রাত ১১টার পর পুরো পতাকার নকশা সম্পন্ন করেন শিব নারায়ণ দাস। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১ এর ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলিত হয়। ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিব নারায়ণ দাশের নকশা করা বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।

শিব নারায়ণ দাসের জন্ম কুমিল্লায়। তার পিতা সতীশচন্দ্র দাস। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে হত্যা করে। শিব নারায়ণ দাসের স্ত্রীর নাম গীতশ্রী চৌধুরী এবং তাদের সন্তান অর্ণব আদিত্য দাস।


জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুর হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এক শোক বার্তায় বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার, জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

মীরসরাইয়ের জোরারগঞ্জে ২শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইছামতি মেলা।

বড়তাকিয়া মিনি কাভার ভ্যানের চাপায় খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মীরা রানী ভৌমিকের মৃ*ত্যু, আহত দুই

মীরসরাইয়ে গীতা স্কুলের উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ