মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান
মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপায় ত্রিপুরা সম্প্রদায়ের শ্রী শ্রী গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) গলাচিপায় খামার পাড়া এলাকায় একই সম্প্রদায়ের কয়লা মধ্যটিলা ত্রিপুরা পাড়া থেকে আসা কয়েকজন উঠতি বয়সের কিশোর অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আয়োজক কমিটির সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। বাগ বিতন্ডা থেকে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে দুই সমাজের প্রতিনিধি মিলে বিকেলে সমাধানের আশ্বাস দিলে ঘটনা ঐখানে সাময়িক মীমাংসা হয়। পরবর্তীতে কয়লা খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা ও কয়েকজন মিলে মধ্যটিলা সমাজের সরদার নিকেন্দ্র ত্রিপুরার কাছে যাওয়ার সময় পুনরায় আবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে খামারপাড়া এলাকার রুপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা(৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা(২২), আলোমতি ত্রিপুরা (৩৫) ও মধ্যটিলা সমাজের গৃহিণী পুকতি ত্রিপুরা (৪৮) সহ বেশ কয়েকজন আহত হয়। খামার...
Comments
Post a Comment