মিরসরাইয়ে আগামী ১৭ এপ্রিল শত কন্ঠে গীতা পাঠের আয়োজন
মিরসরাইয়ে শত কন্ঠে গীতা পাঠের আয়োজন মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ে শত কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা হাইতকান্দি ইউনিয়নের উত্তর বালিয়াদী সার্বজনীন শ্রীশ্রী শ্যামা কালী মন্দির প্রাঙ্গণে এ গীতা পাঠ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির মিরসরাই উপজেলার হাইতাকান্দি, ওয়াহেদপুর ও সাহেরখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মিরসরাইয়ে সংসদ সদস্য নুরুল আমিন। শত কন্ঠে গীতা পাঠ উদযাপন পরিষদের আহবায়ক নিতাই দাস জানান. গীতা পাঠ অনুষ্ঠানে দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। শুরুতে বিশ^ শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন. জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর শত কন্ঠে গীতা পাঠ, অতিথি সংবর্ধনা ও ধর্র্মীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।