Posts

Showing posts from April, 2025

মীরসরাইয়ে গীতা স্কুলের উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ

Image
 মীরসরাইয়ে গীতা স্কুলের উদ্বোধন করেন তপনানন্দ গিরি মহারাজ ...................................................... গত ২৬ এপ্রিল শনিবার মীরসরাই উপজেলার ৫নং ওচমানপুর ইউনিয়নের পাতাকোট সর্বজনীন দুর্গা মন্দিরে প্রাঙ্গনে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠ নামে গীতা স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এ উপলক্ষে বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও দীক্ষা প্রদান অনুষ্ঠিত হয়।  এসময় জনার্দ্দনপুর জগন্নাথ আশ্রমের মোহন্ত মহারাজ শ্রীমৎ সনাতন গোস্বামীসহ আরো বিভিন্ন মঠ-মন্দিরের মহারাজবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন পাতাকোট সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি স্বপন কুমার সূত্রধর, সহ-সভাপতি রতন নাথ, সাধারণ সম্পাদক সমীর দাশ, পাতাকোট জগন্নাথ ধামের সাবেক সভাপতি ডাঃ বি.কে. নাথ অজিত, সাহেবপুর দুর্গাপূজা কমিটির সভাপতি পরিতোষ নাথ পিটার, ডাঃ সুদাম দাশ, করুনা কুমার নাথ পিন্টু, বাবুল দেবনাথ, পলাশ দেবনাথ, নিখিল চন্দ্র নাথ, সুমন দেবনাথ, তমাল দাশ, রাজীব নাথ, রাজু নাথ, অমিতাভ দাশ, শিশির সাহা, রিপন সাহা, বাবলু দাশ, মিঠুন দাশ, সু...

মীরসরাইয়ের জোরারগঞ্জে ২শ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইছামতি মেলা।

Image
মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে দুইশ’ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ‘ইছামতির মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বৈশাখের শুরুতেই এই গ্রামীণ উৎসবকে ঘিরে রবিবার (২০ এপ্রিল) মেলা প্রাঙ্গণ হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।বাংলা ৬ বৈশাখ তারিখে প্রতি বছর শ্রীশ্রী ইছামতি দেবী (গঙ্গা দেবী) মন্দিরের পুণ্যভূমিকে কেন্দ্র করে বসে এই মেলা। প্রাচীন কালের এই পূজা ও মেলাকে ঘিরে এখন আর শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে।মেলা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে শতাধিক দোকানি তাদের নানা রকম পণ্য নিয়ে হাজির হন। মাটির তৈরি খেলনা ও শিল্পকর্ম, বাঁশ, বেত, কাঠ, শঙ্খ, লোহা ও গ্রামীণ হস্তশিল্পের বাহারি পণ্য, সব মিলিয়ে যেন লোকজ ঐতিহ্যের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। শিশুদের জন্য খেলনা, ঘরোয়া ব্যবহারের আসবাব এবং গ্রামীণ খাদ্যদ্রব্যের পসরা ছিল জমজমাট।ইছামতি দেবীর পূজাকে কেন্দ্র করে শুরু হওয়া এই মেলা এখন সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে সর্বজনীন রূপ পেয়েছে। মেলা প্রাঙ্গণে চোখে পড়ে মানতকারীদের ভিড়। অনেকে মন্দিরসংলগ্ন বটগাছের গায়ে সূতো জড়িয়ে রেখে যান তাঁদের বিশ্বাস আর প্রার্...