মিরসরাইয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হয়েছে (৭ ই জুলাই) রবিবার। 


মিরসরাইয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পালন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব হয়েছে (৭ ই জুলাই) রবিবার। মিরসরাইয়ে এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। উপজেলার মিরসরাই পৌরসভা কালিবাড়ি প্রাঙ্গণ, ১ নং করেরহাট,  আবুতোরাব বাজারের জগন্নাথ দেবের মন্দির, মিঠাছড়া মহামায়া মন্দির, জোরারগঞ্জ বাজারে জগন্নাথ দেবের মন্দির সহ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক ভাবে পূজা অর্চনা , রথ টানা, শোভাযাত্রা মাধ্যমে  রথযাত্রা পালিত হয়।


রথযাত্রার অনুষ্ঠানে রথ টানার সময় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তার উপস্থিতিতে  পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।


আগামী (১৬ জুলাই) মঙ্গলবার  উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

Comments

Popular posts from this blog

মিরসরাইয়ে কিশোর গ্যাংয়ের হামলায় পন্ড গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান

ফেনীতে উদযাপিত হয়েছে জীবন্ত মা বাবার পূজা

মিরসরাইয়ে আগামী ১৭ এপ্রিল শত কন্ঠে গীতা পাঠের আয়োজন